বি পি নিউজ ২৪

এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ

আজ ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আজিজ।

তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এক বার্তায় বলেন, দেশের অন্যতম বৃহৎ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য তিনি দোয়া করছেন। মহান আল্লাহ যেন সবাইকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের তাওফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তায় তিনি আরও উল্লেখ করেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা আবেগ, উচ্ছ্বাস ও টেনশনের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই সময়গুলো জীবনের স্মরণীয় অংশ হয়ে থাকে এবং ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে তিনি সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

আজ ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আজিজ।

তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এক বার্তায় বলেন, দেশের অন্যতম বৃহৎ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য তিনি দোয়া করছেন। মহান আল্লাহ যেন সবাইকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের তাওফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তায় তিনি আরও উল্লেখ করেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা আবেগ, উচ্ছ্বাস ও টেনশনের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই সময়গুলো জীবনের স্মরণীয় অংশ হয়ে থাকে এবং ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে তিনি সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ