গলাচিপায় বস্ত্র বিতরণকালে খোরশেদ: পুরোহিতদের ভাতা চালু করেছেন তারেক রহমান
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেছেন, মসজিদের ইমামদের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন খোরশেদ।
তাঁর উদ্যোগে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের পাঁচ দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে এ আয়োজন করা হয়। গলাচিপার কুড়িপাড়া লোকনাথ মন্দির দুর্গামণ্ডপ, রামকানাই আখড়া দুর্গামণ্ডপ এবং ডিএন রোড এলাকায় দুই শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
দুপুরে কুড়িপাড়া লোকনাথ মন্দির দুর্গামণ্ডপে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্যসচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
বক্তব্যে খোরশেদ বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনের ধারণা থেকে বেরিয়ে এসে তারেক রহমান একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন। এর ধারাবাহিকতায় মসজিদের ইমামদের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় ইসলাম ধর্মে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিসও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক মিন্টু মোদক, বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মেদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, জুডো বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন ও শামীম আহম্মেদসহ স্থানীয় নেতারা।
দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন আয়োজকেরা।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন