বন্দরের তালতলায় পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, আশাবাদী এলাকাবাসী
নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা স্ট্যান্ড এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের উত্থাপিত নিরাপত্তাসংক্রান্ত দাবি বাস্তবায়নের এ উদ্যোগে এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ উদ্যোগের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের তত্ত্বাবধানে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগটি এগিয়ে নেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন আবুল কাওসার আশা ও ওসি জামাল উদ্দিন। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি ও দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তাঁরা।
স্থানীয়দের প্রত্যাশা, তালতলা স্ট্যান্ড এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়বে। একই সঙ্গে মদনপুর-মদনগঞ্জ সড়ক ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে।
এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ বাসিন্দারা আশা করছেন, প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করে পুলিশ ফাঁড়িটি চালু করা হবে। তাঁদের মতে, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পুলিশ ফাঁড়িটি।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন