টানবাজারে দুই পূজামণ্ডপ পরিদর্শনে এম. সোলায়মান
শারদীয় দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের টানবাজারের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ এম. সোলায়মান।
রোববার (১৮ অক্টোবর) রাতে সংগঠনটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি টানবাজারের সাহাপাড়া পূজামণ্ডপ এবং টানবাজার সুতা ও রং ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বনবিহারী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মাহফুজুর রহমান খান মাহফুজ ও সঞ্জিত রায়। এ ছাড়া সংগঠনটির কার্যনির্বাহী সদস্য আলহাজ মো. মজিবুর রহমান, মো. আকবর হোসেন, মো. জোবায়ের আলম ঝলক এবং মোহাম্মদ মুসা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহসভাপতি সঞ্জিত রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আলহাজ এম. সোলায়মান ও সহসভাপতি মো. মাহফুজুর রহমান খান মাহফুজ। তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রত্যাশা নিয়ে তাঁদের এই মণ্ডপ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন