গুপ্ত-সুপ্ত নানা অজুহাতে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। সত্য-মিথ্যা যাচাই করার সক্ষমতা জনগণের মধ্যে তৈরি হয়েছে। তাই গোপন উদ্দেশ্য বা ভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই।
মাওলানা আবদুল জব্বার বলেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা গোপন চুক্তি বা অসৎ উদ্দেশ্যে জনগণের অধিকার ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে না। জনগণের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই হতে হবে নেতৃত্বের প্রধান লক্ষ্য।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন