Writing
দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক স্বপন পোদ্দার আর নেই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক স্বপন পোদ্দার মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।
বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৮টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাসদাইর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
স্বপন পোদ্দার ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তাঁর নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন