বি পি নিউজ ২৪

দিপু ভূঁইয়ার আপ্যায়নে রূপগঞ্জের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত


প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দিপু ভূঁইয়ার আপ্যায়নে রূপগঞ্জের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

দিপু ভূঁইয়ার আপ্যায়নে রূপগঞ্জের মিষ্টি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ সফরে গিয়ে স্থানীয় মিষ্টি দিয়ে তাঁর আপ্যায়নের ব্যবস্থা করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রূপগঞ্জে অবস্থানকালে মিষ্টির স্বাদ নেওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে বাংলাদেশের সুস্বাদু খাবারের ঐতিহ্য এবং এ ঐতিহ্যকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করা ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ক্রিস্টেনসেন লেখেন, “মিষ্টি ছাড়া দিনটা যেন অপূর্ণ! স্থানীয় মিষ্টির স্বাদ নিতে এবং বাংলাদেশের সুস্বাদু ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দেওয়া মানুষগুলোর সঙ্গে পরিচিত হতে থেমেছিলাম মিষ্টি কথায়।”

রাষ্ট্রদূতের এই পোস্টে রূপগঞ্জ সফরের একটি বিশেষ মুহূর্ত উঠে এসেছে, যেখানে স্থানীয় মিষ্টির মাধ্যমে বাংলাদেশের খাদ্যসংস্কৃতির স্বাদ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


দিপু ভূঁইয়ার আপ্যায়নে রূপগঞ্জের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image


দিপু ভূঁইয়ার আপ্যায়নে রূপগঞ্জের মিষ্টি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ সফরে গিয়ে স্থানীয় মিষ্টি দিয়ে তাঁর আপ্যায়নের ব্যবস্থা করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রূপগঞ্জে অবস্থানকালে মিষ্টির স্বাদ নেওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে বাংলাদেশের সুস্বাদু খাবারের ঐতিহ্য এবং এ ঐতিহ্যকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করা ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ক্রিস্টেনসেন লেখেন, “মিষ্টি ছাড়া দিনটা যেন অপূর্ণ! স্থানীয় মিষ্টির স্বাদ নিতে এবং বাংলাদেশের সুস্বাদু ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দেওয়া মানুষগুলোর সঙ্গে পরিচিত হতে থেমেছিলাম মিষ্টি কথায়।”

রাষ্ট্রদূতের এই পোস্টে রূপগঞ্জ সফরের একটি বিশেষ মুহূর্ত উঠে এসেছে, যেখানে স্থানীয় মিষ্টির মাধ্যমে বাংলাদেশের খাদ্যসংস্কৃতির স্বাদ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।



বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ