বি পি নিউজ ২৪

আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন, গ্রেপ্তার যুবক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন, গ্রেপ্তার যুবক
ছবি: সংগৃহীত

আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন, গ্রেপ্তার যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভোররাতে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আইবুর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। নেশার জন্য টাকা না পেয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আইবুরের বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত বলে জানা গেছে। নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন, গ্রেপ্তার যুবক

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ