বি পি নিউজ ২৪

কাশীপুরের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক প্রকাশ


প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাশীপুরের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক প্রকাশ

কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শাহাবুদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

উল্লেখ্য, বুধবার সকালে আলহাজ মো. শাহাবুদ্দিন আহমেদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


কাশীপুরের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শাহাবুদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

উল্লেখ্য, বুধবার সকালে আলহাজ মো. শাহাবুদ্দিন আহমেদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ