বি পি নিউজ ২৪

শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়- লুবনা

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক থামছেই না। এবার এ বিষয়ে ফেসবুকে সরাসরি সমালোচনামূলক পোস্ট দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।

তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীবকে মেনশন করে দীর্ঘ এক পোস্টে কলেজের পরিবেশ, প্রশাসনের ভূমিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন।

লুবনা রহমান তার পোস্টে লিখেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিনিধি হিসেবে সবার আগে কলেজের স্বার্থ, শিক্ষার্থীদের পরিবেশ ও প্রতিষ্ঠানের মর্যাদাকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু পুরো আয়োজন জুড়ে কলেজের অধ্যক্ষ বা প্রশাসনের অবস্থান দৃশ্যমান না থাকায় প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, নবীনবরণ অনুষ্ঠানটি দেখে মনে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে না রেখে ব্যক্তি বা দলীয় প্রভাবকে বড় করে দেখানো হয়েছে। তার ভাষ্য মতে, “একটি কলেজ কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়। অথচ পুরো আয়োজনজুড়ে ক্ষমতার উপস্থিতি জানান দেওয়ার প্রবণতা স্পষ্ট।”

পোস্টে তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল ছাত্রনেতা কখনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে দলীয় আধিপত্যের জায়গায় পরিণত করতে পারেন না। এতে নতুন শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা যায় যে শিক্ষা নয়, বরং ক্ষমতাই প্রধান বিষয়।

আজিজুল ইসলাম রাজীবকে উদ্দেশ্য করে লুবনা রহমান লেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় কর্মসূচিকে বড় রাজনৈতিক অর্জন হিসেবে দেখানো দুঃখজনক। তার মতে, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশ, সংস্কৃতি ও সুস্থ সহাবস্থানের জায়গা।

তিনি আরও অভিযোগ করেন, নতুন শিক্ষার্থীদের সামনে রাজনৈতিক প্রভাব ও আধিপত্যের চিত্র তুলে ধরা হচ্ছে, যা সুস্থ ছাত্ররাজনীতির চর্চা নয়। একইসঙ্গে তিনি অতীতের আওয়ামী লীগ ও ওসমান পরিবারের রাজনীতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাও করেন।

পোস্টের শেষাংশে লুবনা রহমান উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি সব শিক্ষার্থী ও সব মতের মানুষের জায়গা। সেখানে ভয় বা আধিপত্য নয়, স্বাধীনতা ও সহনশীলতার পরিবেশ নিশ্চিত হওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়- লুবনা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ