বি পি নিউজ ২৪

নবীন বরণ ঘিরে তোলারাম কলেজে উত্তেজনা, থামালেন অধ্যক্ষ

প্রকাশ : ০৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নবীন বরণ ঘিরে তোলারাম কলেজে উত্তেজনা, থামালেন অধ্যক্ষ

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অধ্যক্ষ ও শিক্ষকরা হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে অনুষ্ঠান আয়োজনের দিন ও অতিথি তালিকা নিয়ে আপত্তি তোলে কয়েকটি ছাত্র সংগঠন। এর মধ্যে ইসলামী ছাত্র শিবির, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র মজলিসের নেতারা ছিলেন। তাদের অভিযোগ, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সব সংগঠনের মতামত নেওয়া হয়নি এবং অতিথি তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে।

এ নিয়ে বেলা ১১টার দিকে জাতীয় ছাত্রশক্তি, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র মজলিস কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়। তবে এতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম শিক্ষকেদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অধ্যক্ষ বলেন, নবীন বরণ অনুষ্ঠানটি দীর্ঘদিনের প্রত্যাশিত আয়োজন। কার্যদিবসে পরীক্ষা চলমান থাকায় শুক্রবার তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া শনিবার আমন্ত্রিত সংসদ সদস্যদের ব্যস্ততার কারণেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়। তিনি জানান, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে এবং কলেজ প্রশাসন চায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।

জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মাহফুজ খান অভিযোগ করে বলেন, কলেজে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় সব কার্যকর ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তিনি দাবি করেন, প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

একই ধরনের অভিযোগ করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি জহিরুল ইসলামও। তার ভাষ্য, কলেজ প্রশাসন অন্যান্য সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করেছে।

অন্যদিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু সংগঠন রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি দাবি করেন, অনুষ্ঠানকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে এবং তারা চান অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬

নবীন বরণ ঘিরে তোলারাম কলেজে উত্তেজনা, থামালেন অধ্যক্ষ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ