বি পি নিউজ ২৪

ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে কাশিপুর আলোকিত সোসাইটি

প্রকাশ : ০৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে কাশিপুর আলোকিত সোসাইটি

মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ফতুল্লার কাশিপুরে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে “কাশিপুর আলোকিত সোসাইটি”।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মানবতার সেবায় আমাদের ছোট্ট প্রয়াস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পিংয়ে যে কেউ বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারবেন। একই সঙ্গে রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়েছে।

ক্যাম্পিংটি অনুষ্ঠিত হবে ফতুল্লার টাওয়ার সংলগ্ন মাঠে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে আয়োজকরা।

এ উদ্যোগে অংশ নিয়ে নিজের রক্তের গ্রুপ জানার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে কাশিপুর আলোকিত সোসাইটি

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬

ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে কাশিপুর আলোকিত সোসাইটি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ফতুল্লার কাশিপুরে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে “কাশিপুর আলোকিত সোসাইটি”।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মানবতার সেবায় আমাদের ছোট্ট প্রয়াস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পিংয়ে যে কেউ বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারবেন। একই সঙ্গে রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়েছে।

ক্যাম্পিংটি অনুষ্ঠিত হবে ফতুল্লার টাওয়ার সংলগ্ন মাঠে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে আয়োজকরা।

এ উদ্যোগে অংশ নিয়ে নিজের রক্তের গ্রুপ জানার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে কাশিপুর আলোকিত সোসাইটি

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ