নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে এক চালকের গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কাশিপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি ফতুল্লার মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে জীবিকা নির্বাহ করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে তার গলার একটি রগ ক্ষতিগ্রস্ত হয়।
পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। এ সময় তার হাতেও আঘাত করা হয়।
চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন