নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলীরটেক ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে রবিবার (২৪ মে) ডিক্রীরচরে অবস্থিত রাইসা মনি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির জনাব মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আবু সাঈদ মুন্না এবং জামায়াতে ইসলামী ফতুল্লা পশ্চিম থানার আমির মাওলানা মোঃ নুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ, আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাহাদাত সরকারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী আলীরটেক ইউনিয়নের সভাপতি মোঃ মুরাদ হোসেন। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন