আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলীরটেক ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজ। ঈদকে কেন্দ্র করে তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় এম এ আজিজ বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। আমি আলীরটেক ইউনিয়নবাসীর সুখী ও সুন্দর জীবনের জন্য দোয়া করি। সবাই যেন আনন্দ ও নিরাপদে ঈদ উদযাপন করতে পারেন, সেই কামনা করছি।”
জানা যায়, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলীরটেক ইউনিয়নে বেশ পরিচিতি লাভ করেছেন এম এ আজিজ। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছেছেন তিনি। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের মতে, নতুন প্রজন্মের নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা নিয়ে মাঠে কাজ করছেন এম এ আজিজ। নিয়মিত গণসংযোগ, সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের কারণে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আলীরটেক ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে। এর মধ্যেই চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন