বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মা'মলায় গ্রে'ফতার ২

প্রকাশ : ০২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মা'মলায় গ্রে'ফতার ২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট দুটি মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সানারপাড় এলাকার সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং গোদনাইল সৈয়দপাড়া এলাকার মো. মিজানুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম রাহুল বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। অন্যদিকে, মিজানুর রহমান আরেকটি মামলার ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মা'মলায় গ্রে'ফতার ২

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট দুটি মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সানারপাড় এলাকার সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং গোদনাইল সৈয়দপাড়া এলাকার মো. মিজানুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম রাহুল বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। অন্যদিকে, মিজানুর রহমান আরেকটি মামলার ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ