বি পি নিউজ ২৪

৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ দুই নারীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যৌতুকের দাবিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি বেগম এবং তার ছোট বোন মিথিলা আক্তার মুক্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে স্বামী পাভেল ওরফে আলোকে (৪০) গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থানার রূপালী আবাসিক এলাকার ৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ দুই নারীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যৌতুকের দাবিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি বেগম এবং তার ছোট বোন মিথিলা আক্তার মুক্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে স্বামী পাভেল ওরফে আলোকে (৪০) গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থানার রূপালী আবাসিক এলাকার ৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও চিকিৎসাধীন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ