বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে বিশেষ অ'ভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রে'প্তার

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে বিশেষ অ'ভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রে'প্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কমদতলী এলাকার ইউসুফ আলীর ছেলে জীবন (৩৪), সুমিলপাড়ার আক্কাছ আলীর ছেলে মো. আলম, রওশন আলীর ছেলে মো. সোহেল (৪৪), পূর্ব এনায়েতনগরের মৃত আব্দুল মান্নানের ছেলে আয়নাল মিয়া (৪৫) এবং জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।

পুলিশের দাবি, জীবন সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার, মো. আলম ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, মো. সোহেল ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৬ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিশেষ অ'ভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কমদতলী এলাকার ইউসুফ আলীর ছেলে জীবন (৩৪), সুমিলপাড়ার আক্কাছ আলীর ছেলে মো. আলম, রওশন আলীর ছেলে মো. সোহেল (৪৪), পূর্ব এনায়েতনগরের মৃত আব্দুল মান্নানের ছেলে আয়নাল মিয়া (৪৫) এবং জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।

পুলিশের দাবি, জীবন সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার, মো. আলম ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, মো. সোহেল ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ