বি পি নিউজ ২৪

পুলিশের সামনেই এনসিপির অনুষ্ঠানে হা'মলা, জড়িতদের শাস্তির দাবি এমপি আল আমিনের

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশের সামনেই এনসিপির অনুষ্ঠানে হা'মলা, জড়িতদের শাস্তির দাবি এমপি আল আমিনের
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুরের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান শুরুর আগে এ হামলার ঘটনা ঘটে। দলটির অভিযোগ, স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে তার অনুসারীরা হামলা চালায়।

এনসিপির দাবি, হামলায় তাদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আব্দুল্লাহ আল আমিন হামলার নিন্দা জানিয়ে লেখেন, “রূপগঞ্জে এনসিপির মিটিংয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করেছে বিএনপি নামধারী সন্ত্রাসীরা। পুলিশের উপস্থিতিতে এই ন্যাক্কারজনক হামলার ফল ভালো হবে না। রাজনৈতিক স্পেস নষ্ট করলে কী হয়, তা আমরা অতীতে দেখেছি। এ ধরনের সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের দায় ক্ষমতাসীন দল ও প্রশাসনকেই নিতে হবে। অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

তবে এনসিপির এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৬ জুন ২০২৬

পুলিশের সামনেই এনসিপির অনুষ্ঠানে হা'মলা, জড়িতদের শাস্তির দাবি এমপি আল আমিনের

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুরের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান শুরুর আগে এ হামলার ঘটনা ঘটে। দলটির অভিযোগ, স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে তার অনুসারীরা হামলা চালায়।

এনসিপির দাবি, হামলায় তাদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আব্দুল্লাহ আল আমিন হামলার নিন্দা জানিয়ে লেখেন, “রূপগঞ্জে এনসিপির মিটিংয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করেছে বিএনপি নামধারী সন্ত্রাসীরা। পুলিশের উপস্থিতিতে এই ন্যাক্কারজনক হামলার ফল ভালো হবে না। রাজনৈতিক স্পেস নষ্ট করলে কী হয়, তা আমরা অতীতে দেখেছি। এ ধরনের সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের দায় ক্ষমতাসীন দল ও প্রশাসনকেই নিতে হবে। অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

তবে এনসিপির এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ