বি পি নিউজ ২৪

নাসিকে মেয়র প্রার্থী দিচ্ছে খেলাফত মজলিস

প্রকাশ : ১৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাসিকে মেয়র প্রার্থী দিচ্ছে খেলাফত মজলিস

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। এ লক্ষ্যে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিসের জেলা ও মহানগর নির্বাহী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নেতারা জানান, নগরবাসীর অধিকার সংরক্ষণ, সুষম উন্নয়ন এবং ইনসাফভিত্তিক নগর গড়ে তোলার প্রত্যয় নিয়ে দলটি এবারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সভায় আরও জানানো হয়, এবিএম সিরাজুল মামুনের নাম ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণসংযোগ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নাসিকে মেয়র প্রার্থী দিচ্ছে খেলাফত মজলিস

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ