গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফলজ গাছ রোপণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী উপজেলার সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তারা, সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ফলজ গাছ রোপণের পাশাপাশি জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন