বি পি নিউজ ২৪

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বি'স্ফোরণ, আ'হত ৮

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বি'স্ফোরণ, আ'হত ৮
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আট শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই নারী শ্রমিক রয়েছেন, যাদের একজন গর্ভবতী। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসার দাবিতে শ্রমিকরা ঢাকা-পাগলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শুক্রবার (১৯ জুন) সকাল প্রায় ৮টা ৪০ মিনিটে ফতুল্লা মডেল থানার পাগলা তালতলা এলাকায় ঢাকা ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানা সূত্র জানায়, কারখানার একটি বয়লার অতিরিক্ত উত্তপ্ত হয়ে হঠাৎ বিস্ফোরিত হলে কাটিং ও ফিনিশিং বিভাগে কর্মরত শ্রমিকরা দগ্ধ ও আহত হন। বিস্ফোরণের বিকট শব্দে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শাহিন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরফিন (২২), হৃদয় (২৭), খাদিজা (২০) এবং আরও এক শ্রমিক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

ঘটনার জেরে শ্রমিকরা ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-পাগলা সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এ সময় উত্তেজিত কয়েকজন শ্রমিক কারখানার লাইনম্যান মোমিনের ওপর হামলা চালিয়েছেন বলেও জানা গেছে।

খবর পেয়ে এসআই মিলন ফকিরের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে আলোচনার পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে কয়েকজন শ্রমিকের অভিযোগ, বিস্ফোরিত বয়লারটিতে আগে থেকেই কারিগরি ত্রুটি ছিল। সেই ত্রুটি থাকা সত্ত্বেও সেটি চালু রাখার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নির্ঝর নিটওয়্যার কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক ও ৫০ জন স্টাফ কর্মরত রয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বি'স্ফোরণ, আ'হত ৮

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ