নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. সাইদুর রহমান বাচ্চুকে সভাপতি এবং মো. সোহেল মিজিকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আশরাফুদ্দিন নান্নু, সহ-সভাপতি মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলতাফ, সাংগঠনিক সম্পাদক স্বপন ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম রিপু, ক্যাশিয়ার মো. আলামিন, সহকারী ক্যাশিয়ার মোক্তান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, ধর্মীয় সম্পাদক দিদার হোসেন, অফিস ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মতিন আবীর, প্রবাসী কল্যাণ সম্পাদক শাহীন আলম, সহ-প্রবাসী সম্পাদক দিদার হোসেন (মিরা), আপ্যায়ন সম্পাদক নেকবর মিজি, ক্রীড়া সম্পাদক মো. ইয়ানবী এবং সহ-ক্রীড়া সম্পাদক মো. সোহান নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সেলিম মেহেদী, মো. আশরাফ এবং মো. মোহাসিন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
এছাড়াও সংস্থার ৩০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন