নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক দুর্ভোগ নিরসনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
সভায় নারায়ণগঞ্জ শহরের পরিকল্পিত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যানজট, অবৈধ দখল, খাল ও জলাশয় সংরক্ষণ, নগরায়ণের চ্যালেঞ্জ এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে জনগণ, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক স্বার্থ রক্ষায় গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, এনডিএ জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নগর উন্নয়নে কাজ করুক। সেই লক্ষ্যে গঠনমূলক সমালোচনা, পরামর্শ এবং প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সবসময় এনডিএ’র পাশে থাকবে।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে সেগুলোর দ্রুত সমাধানে এনডিএর কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মোস্তফা করিম, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন এবং কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়।
এছাড়াও প্রেসক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, শওকত হাসান সৈকত, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব, সাবিত আল হাসান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে উভয় পক্ষই উন্নয়নবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন