বি পি নিউজ ২৪

রাজনৈতিক মামলায় ব্যবসায়ী চাঁন মিয়ার মুক্তি

নারায়ণগঞ্জ বন্দর আমিন আবাসিক এলাকার আল আমিন জামে মসজিদের সভাপতি  রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও সুনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব মোঃ চাঁন মিয়া। শারীরিক অসুস্থ্যতার কারণে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অচিরেই তাঁর নিজ বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর জামিন হওয়ায় মহান আল্লাহ্'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করে বলেন, আলহাজ্ব মোঃ চাঁন মিয়া সবসময় নিজেকে সমাজ সেবায় নিয়োজিত রেখেছেন। মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নের জন্য কাজ করেছেন। কখনোই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, তাঁর কোনো রাজনৈতিক পদ পদবিও নেই। ব‍্যবসার খাতিরে যখন যে দল ক্ষমতায় ছিল সবার সাথে মিশে সমাজের উন্নয়নের কাজ করে গেছে। সমাজের স্বার্থে সবার সাথে তাঁর ভালো সম্পর্ক বজায় রাখতে হয়েছে। কারো সাথে তাঁর কোনো দ্বন্দ্বও নেই। 

আলহাজ চান মিয়া ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে একজন ভালো মানুষ। তাঁর সাথে সবার ছবি থাকতে পারে, এর মানে এই না যে সে কোন দল করে! সমাজের উন্নয়নের কাজের খাতিরে তাঁর সাথে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি'র স্থানীয় এমপিসহ নেতাদের সাথে অসংখ্য ছবি থাকতে পারে। ২০০৮ সনের জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫, আসনের তৎকালীন প্রার্থী, বর্তমান এমপি অ্যডভোকেট আলহাজ্ব আবুল কালাম নির্বাচনী প্রচারনাকালে চাঁন মিয়ার বাসায় আসলে তৎসময়ে তিনি প্রচারনায় অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, আলহাজ্ব মোঃ চাঁন মিয়া দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে বন্দর কবরস্থান রোড এলাকার পঞ্চায়েত কমিটি ও আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি'র দায়িত্ব পালন করছেন। এবং বন্দর বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও দাতা সদস্য। এছাড়াও তিনি বন্দর প্রেসক্লাব'য়ের দাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক সংগঠনের সাথে সম্পৃক্ত। সম্প্রতি হয়তো কারো চাহিদা পুরনে অপারগতা প্রকাশের কারণে অদৃশ্য প্রভাবে গত ২২ জুন রাত ৮ টায় তাঁর খানবাড়ি মোড়স্থ নিজ বাসভবন হতে বন্দর থানা পুলিশ কর্তৃক আাটক হন। মুহূর্তের মধ্যেই এআই দিয়ে বানানো চাঁন মিয়ার আটকের ছবি দিয়ে ফেসবুকের একটি পেইজ থেকে সংবাদটি প্রচার করা হয়। 

পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বন্দর থানায় দায়ের হওয়া মামলা নং-৩(৯)২৪ এর সন্দিগ্ধ হিসেবে গত ২৩ জুন দুপুরে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। প্রতিহিংসার কারণে একজন সমাজ সেবক এহেন পরিস্থিতির শিকার হওয়ায় তা কাম্য নয় বলে মনে করেন সচেতন মহল। তার মত সমাজ সেবক যেন মিথ্যা মামলার শিকার না হন সেদিকে প্রশাসনের লখ্য রাখা উচিত । তিনি সকলেল নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১১ জুলাই ২০২৬

রাজনৈতিক মামলায় ব্যবসায়ী চাঁন মিয়ার মুক্তি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ