যানজট নিরসন, নগর উন্নয়ন, সেতু নির্মাণ, হাসপাতালের মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নারায়ণগঞ্জের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তবে এসব উদ্যোগের বাস্তব সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল কালাম বলেন, গত সাড়ে চার মাসে সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। কাজ শেষ হলে সাধারণ মানুষ তার ইতিবাচক প্রভাব অনুভব করতে পারবেন।
তিনি বলেন, অনুষ্ঠানে সাংবাদিক নেতারা যেসব সমস্যা তুলে ধরেছেন, তার অধিকাংশই বাস্তব। সবাই নারায়ণগঞ্জকে একটি আধুনিক, বাসযোগ্য ও শান্তিপূর্ণ নগরীতে পরিণত করতে চান এবং সরকারও সে লক্ষ্যেই কাজ করছে।
যানজট ও হকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক নেতারা এ সমস্যা সমাধানে কাজ করলেও দীর্ঘদিনের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে তাৎক্ষণিক ফল পাওয়া সম্ভব হয়নি। আগে বিদ্যমান সমস্যাগুলো দূর করতে হবে, এরপর উন্নয়নের সুফল দৃশ্যমান হবে।
নবীগঞ্জ-হাজীগঞ্জ সেতু প্রকল্পের বিষয়ে তিনি জানান, ২০১৬ সালে জনস্বার্থে প্রকল্পটি গ্রহণ করা হলেও পরবর্তীতে নকশা ও অবস্থান পরিবর্তনের কারণে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এখন আবার পরিবর্তন আনা হলে প্রকল্প বাস্তবায়নে আরও সময় ও জটিলতা বাড়তে পারে। একই সঙ্গে পাঁচ নম্বর ঘাটে নির্মাণাধীন সেতুর কারণে ভবিষ্যতে যানজটের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য ও উচ্চশিক্ষা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ চলমান রয়েছে। পাশাপাশি ৩০০ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার দাবি তিনি সংসদে উত্থাপন করেছেন। প্রয়োজনে সরকারি ভবন ব্যবহার করে প্রাথমিকভাবে মেডিকেল কলেজের কার্যক্রম চালুর প্রস্তাবও দিয়েছেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যম বর্তমানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরাসরি সংবাদ পরিবেশন করে মানুষের কাছে বাস্তব চিত্র তুলে ধরেন, যা অত্যন্ত দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং কাজ।
অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বক্তব্য দেন। জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহসভাপতি আমির হোসাইন স্মিথ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সাত্তার আলী সোহেল, কার্যকরী সদস্য সৈয়দ সিফাত আল লিংকন, হাসান মজুমদার বাবলুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন