নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. নাজমুল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, অভিযানে আটক নাজমুলের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাওশি এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাস করতেন।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ফতুল্লাসহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন