নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর বাজারে ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে ডিক্রির চর যুব সমাজ। ফিফা ফাইনাল উপলক্ষে বিশাল এলইডি স্ক্রিনে খেলা উপভোগের পাশাপাশি থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দীপু হকের লাইভ মিউজিক্যাল পারফরম্যান্স।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৯ জুলাই রাত ১১টা থেকে কণ্ঠশিল্পী দীপু হক দর্শকদের মাতিয়ে তুলবেন তাঁর জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে। এরপর ২০ জুলাই রাতের প্রথম প্রহরে রাত ১টায় বিশাল এলইডি স্ক্রিনে সম্প্রচার করা হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম স্পেন ফিফা ফাইনাল ম্যাচ।
আয়োজকরা জানান, শুধু খেলা নয়,সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো রাতকে উৎসবমুখর করে তোলাই তাদের লক্ষ্য। খেলা শুরুতে উপস্থিত দর্শকদের জন্য খিচুড়ি পরিবেশনেরও আয়োজন রাখা হয়েছে।
স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা সকলকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সময়মতো উপস্থিত থেকে সুশৃঙ্খল পরিবেশে খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন