বি পি নিউজ ২৪

মুসাপুরে ফ্যাসিস্টের ছবি লাগানো নিয়ে ক্ষোভ, দলীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আশার

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুসাপুরে ফ্যাসিস্টের ছবি লাগানো নিয়ে ক্ষোভ, দলীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আশার

মুসাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার নতুন করে লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় মুসাপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের ত্রাণ কার্যক্রমের আওতায় উপ-বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ বিষয়ে কথা বলেন।

আবুল কাউছার আশা বলেন, “মুসাপুরে ঘোষিত ফ্যাসিস্টের ছবি নতুন করে সাঁটানো হচ্ছে। বিষয়টি স্থানীয় দলীয় নেতৃবৃন্দের নজরে আসছে না কেন, তা বোধগম্য নয়। দলীয় নেতারা কি বিষয়টি দেখেও না দেখার ভান করছেন?”

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে মুসাপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় ও দেয়ালে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি সম্বলিত ব্যানার-পোস্টার আবারও দেখা যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, এসব পোস্টার-ব্যানারের পেছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক পরিবেশে নতুন করে বিভ্রান্তি তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মুসাপুরে ফ্যাসিস্টের ছবি লাগানো নিয়ে ক্ষোভ, দলীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আশার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

মুসাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার নতুন করে লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় মুসাপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের ত্রাণ কার্যক্রমের আওতায় উপ-বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ বিষয়ে কথা বলেন।

আবুল কাউছার আশা বলেন, “মুসাপুরে ঘোষিত ফ্যাসিস্টের ছবি নতুন করে সাঁটানো হচ্ছে। বিষয়টি স্থানীয় দলীয় নেতৃবৃন্দের নজরে আসছে না কেন, তা বোধগম্য নয়। দলীয় নেতারা কি বিষয়টি দেখেও না দেখার ভান করছেন?”

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে মুসাপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় ও দেয়ালে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি সম্বলিত ব্যানার-পোস্টার আবারও দেখা যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, এসব পোস্টার-ব্যানারের পেছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক পরিবেশে নতুন করে বিভ্রান্তি তৈরি করতে পারে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ