নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সরকারের কাছে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীকে ‘মেট্রোসিটি’ ঘোষণার দাবিও জানানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
এমপি দিপু বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে মেট্রোরেল চালুর আলোচনা থাকলেও বাস্তবে নগরীটি মেট্রোরেলের নির্ধারিত রুটের বাইরে রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল ও বিভিন্ন প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। তাই মেট্রোরেল চালু হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এটি জেলার মানুষের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে।
তিনি জানান, নারায়ণগঞ্জকে মেট্রোসিটি ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও (ডেমি-অফিশিয়াল) চিঠি পাঠানো হয়েছে। তার মতে, এ মর্যাদা পেলে প্রায় ৭০০ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা নগরীর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নগরজুড়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে ওয়ারেন্টভুক্ত আসামি বা সন্দেহভাজন ব্যক্তি শহরে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য পাবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারায়ণগঞ্জ এখনও প্রত্যাশিত প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। এ পরিস্থিতির পরিবর্তনে সরকারের কাছে প্রয়োজনীয় বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়েছে।
এছাড়া তিনি জানান, জিয়া হলের স্থানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ভবন নির্মাণ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে, যাতে উন্নত চিকিৎসার জন্য জেলার মানুষকে ঢাকামুখী হতে না হয়।
তিনি আরও জানান, স্থানীয় তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে একটি স্কিল ডেভেলপমেন্ট (দক্ষতা উন্নয়ন) প্রশিক্ষণ কেন্দ্র বা বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন