আফ্রিকার একটি দেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জুলাই রাতের প্রথম প্রহরে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করা হয়েছে। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে ক্রোকরেরচর এলাকার তিনজন, রামনগরের একজন এবং চর আলীরটেকের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং মুন্সীগঞ্জে রিকাবিবাজারের ১ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্বজন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে এলাকাবাসী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, "আল্লাহ তাআলা যেন সকল নিহতকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।"

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন