বি পি নিউজ ২৪

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান, নিয়মিত ফগিং কার্যক্রম চালাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান, নিয়মিত ফগিং কার্যক্রম চালাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের মশক নিধন টিম প্রতিদিন ফগিং কার্যক্রম পরিচালনা করছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতারও বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ফুলের টব, পরিত্যক্ত বালতি, টায়ার, জারসহ যেসব পাত্রে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্রিজের নিচে, এসির ড্রেন ও টয়লেটের কমোডসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়েছে, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়।

সিটি কর্পোরেশনের মতে, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও সুস্থ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান, নিয়মিত ফগিং কার্যক্রম চালাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের মশক নিধন টিম প্রতিদিন ফগিং কার্যক্রম পরিচালনা করছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতারও বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ফুলের টব, পরিত্যক্ত বালতি, টায়ার, জারসহ যেসব পাত্রে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্রিজের নিচে, এসির ড্রেন ও টয়লেটের কমোডসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়েছে, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়।

সিটি কর্পোরেশনের মতে, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও সুস্থ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ