কাশিপুরে ভবন উদ্বোধনে এসে নির্বাচনের জন্য সোহেল মাহমুদকে মাথায় হাত রেখে দোয়া করলেন এমপি আবদুস সালাম
নারায়ণগঞ্জের কাশীপুরে একটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জাসাসের ঢাকা বিভাগীয় সহ-সভাপতি সানিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান চলাকালে উপস্থিত নেতাকর্মীরা জানান ,বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ সোহেল মাহমুদের মাথায় হাত রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তাঁর জন্য দোয়া করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে উপস্থিত নেতাদের বক্তব্য অনুযায়ী,আব্দুস সালাম ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকেই মনে করেন, সোহেল মাহমুদের মতো একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে কাশীপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
ভবন উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান উপস্থিত অতিথিদের সিটি কর্পোরেশনে নিয়ে আপ্যায়ন করেন।
সাম্প্রতিক সময়ে কাশীপুরে পরিবেশ রক্ষা, জনস্বার্থ ও বিভিন্ন সামাজিক ইস্যুতে চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদের বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনায় এসেছে বলে এলাকাবাসীর একাংশের মতামত রয়েছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন