বি পি নিউজ ২৪

সরকারি নির্দেশ অমান্য: মাইকিংয়ের পরও নারায়ণগঞ্জে খোলা দোকান, জ্বলেছে আলো বিদ্যুৎ ও

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকারি নির্দেশ অমান্য: মাইকিংয়ের পরও নারায়ণগঞ্জে খোলা দোকান, জ্বলেছে আলো  বিদ্যুৎ ও

সরকারি নির্দেশ অমান্য: মাইকিংয়ের পরও নারায়ণগঞ্জে খোলা দোকান, জ্বলেছে আলো

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের জারি করা নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জে মাইকিং করা হলেও তা মানতে দেখা যায়নি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায়। নির্ধারিত সময়ের পরও ডিআইটি, ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া এলাকায় বেশ কিছু দোকানপাট খোলা ছিল। একই সঙ্গে বিভিন্ন স্থানে জ্বলতে দেখা গেছে আলোকসজ্জার বাতি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয় ও চলমান জ্বালানি সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে সব শপিংমল ও দোকানপাট বন্ধ করার কথা রয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা কার্যকর করতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সরকারি সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়। তবে মাইকিংয়ের পরও নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাণিজ্যিক এলাকায় এর ব্যতিক্রম দেখা যায়।

সরেজমিনে ডিআইটি, ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া এলাকায় নির্ধারিত সময়ের পরও কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান চালু থাকতে দেখা যায়। কোথাও কোথাও জ্বলছিল প্রয়োজনের অতিরিক্ত আলো ও আলোকসজ্জা। এতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এ পরিস্থিতিতে ব্যতিক্রম ছিল নগরীর ‘আলমাস পয়েন্ট’। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েই শোরুম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের এ উদ্যোগকে দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীসহ নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা জরুরি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সরকারি নির্দেশ অমান্য: মাইকিংয়ের পরও নারায়ণগঞ্জে খোলা দোকান, জ্বলেছে আলো বিদ্যুৎ ও

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সরকারি নির্দেশ অমান্য: মাইকিংয়ের পরও নারায়ণগঞ্জে খোলা দোকান, জ্বলেছে আলো

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের জারি করা নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জে মাইকিং করা হলেও তা মানতে দেখা যায়নি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায়। নির্ধারিত সময়ের পরও ডিআইটি, ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া এলাকায় বেশ কিছু দোকানপাট খোলা ছিল। একই সঙ্গে বিভিন্ন স্থানে জ্বলতে দেখা গেছে আলোকসজ্জার বাতি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয় ও চলমান জ্বালানি সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে সব শপিংমল ও দোকানপাট বন্ধ করার কথা রয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা কার্যকর করতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সরকারি সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়। তবে মাইকিংয়ের পরও নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাণিজ্যিক এলাকায় এর ব্যতিক্রম দেখা যায়।

সরেজমিনে ডিআইটি, ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া এলাকায় নির্ধারিত সময়ের পরও কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান চালু থাকতে দেখা যায়। কোথাও কোথাও জ্বলছিল প্রয়োজনের অতিরিক্ত আলো ও আলোকসজ্জা। এতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এ পরিস্থিতিতে ব্যতিক্রম ছিল নগরীর ‘আলমাস পয়েন্ট’। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েই শোরুম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের এ উদ্যোগকে দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীসহ নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা জরুরি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ