বি পি নিউজ ২৪

জনগণ কোনো কার্ডের রাজনীতি চায় না, চায় চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ: এমপি আল আমিন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জনগণ কোনো কার্ডের রাজনীতি চায় না, চায় চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ: এমপি আল আমিন

চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শুক্রবার (১৪ আগস্ট) যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ এবং বিরোধীদলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ কোনো নতুন ধরনের জুলুম, চাঁদাবাজি, দখলবাজি কিংবা দলীয়করণের রাজনীতি প্রতিষ্ঠার জন্য নয়। দীর্ঘ ১৭ বছর জুলুমের শিকার হওয়ার বিষয়টি সামনে রেখে জনগণের ওপর নতুন করে জুলুম চাপিয়ে দেওয়ার রাজনীতি মানুষ মেনে নেবে না। ব্যর্থতা ও দুর্নীতির পুরস্কার না দিয়ে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সংকটের সমাধান করতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি।

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, জনগণ কোনো কার্ডের রাজনীতি চায় না। তারা চায় চাঁদাবাজিমুক্ত, বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ। এ লক্ষ্যে এগিয়ে এলে সহযোগিতা থাকবে। কিন্তু অন্যায় ও জুলুমের রাজনীতি অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা ছিলেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদিল।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জনগণ কোনো কার্ডের রাজনীতি চায় না, চায় চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ