বি পি নিউজ ২৪

বন্দরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাগরসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাগরসহ গ্রেপ্তার ২

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন দিঘীরপাড় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। বন্দর থানার এসআই মো. আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে মো. সাহাদত হোসেন সাগর (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সাগর মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি বন্দর থানাধীন দিঘীরপাড় মসজিদ সংলগ্ন আমানের বাড়ির ভাড়াটিয়া মো. রেজাউল হকের ছেলে।

অন্যদিকে একই অভিযানের ধারাবাহিকতায় পৃথকভাবে পিচ কামতাল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বন্দরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাগরসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন দিঘীরপাড় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। বন্দর থানার এসআই মো. আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে মো. সাহাদত হোসেন সাগর (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সাগর মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি বন্দর থানাধীন দিঘীরপাড় মসজিদ সংলগ্ন আমানের বাড়ির ভাড়াটিয়া মো. রেজাউল হকের ছেলে।

অন্যদিকে একই অভিযানের ধারাবাহিকতায় পৃথকভাবে পিচ কামতাল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ