বি পি নিউজ ২৪

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতারা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতারা

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতারা

নারায়ণগঞ্জ শহরের কালিবাজারে জে এস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

সোমবার (১৭ আগস্ট) মহানগরীর শিল্পকলার বিপরীত পাশে অবস্থিত জে এস টাওয়ারে গিয়ে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় আগুনে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন জামায়াত নেতারা।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তারা। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণে ব্যবসায়ীদের সৃষ্ট দুর্ভোগের বিষয়ে খোঁজ নেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতারা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতারা

নারায়ণগঞ্জ শহরের কালিবাজারে জে এস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

সোমবার (১৭ আগস্ট) মহানগরীর শিল্পকলার বিপরীত পাশে অবস্থিত জে এস টাওয়ারে গিয়ে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় আগুনে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন জামায়াত নেতারা।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তারা। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণে ব্যবসায়ীদের সৃষ্ট দুর্ভোগের বিষয়ে খোঁজ নেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ