বি পি নিউজ ২৪

বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ আড়াইহাজারের রনি র‍্যাবের হাতে আটক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ আড়াইহাজারের রনি র‍্যাবের হাতে আটক

বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ আড়াইহাজারের রনি র‍্যাবের হাতে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ জানায়, সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন মধ্য হাজীনগর এলাকায় রনির ভাড়া বাসায় অভিযান চালানো হয়। র‍্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

আটক রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার ডেমরার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রনি তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন বের করে দেন।

পরে তার বাসায় আরও তল্লাশি চালানো হলে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক ওয়েট মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির বিরুদ্ধে আড়াইহাজার ও ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

আটক রনির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ আড়াইহাজারের রনি র‍্যাবের হাতে আটক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ