বি পি নিউজ ২৪

এমডব্লিউ কলেজের উন্নয়নে বাস-মাইক্রোবাস ও অনার্স-মাস্টার্স চালুর আশ্বাস রাজীবের

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমডব্লিউ কলেজের উন্নয়নে বাস-মাইক্রোবাস ও অনার্স-মাস্টার্স চালুর আশ্বাস রাজীবের
ছবি: সংগৃহীত

অবকাঠামোগত উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া হলেও নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজীব।

সোমবার (১৭ আগস্ট) সিদ্ধিরগঞ্জের আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস (এমডব্লিউ) কলেজে নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, অবকাঠামোগত উন্নয়ন নির্দিষ্ট পরিকল্পনা ও প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাবে। তবে আগামী প্রজন্মকে সঠিক মূল্যবোধে গড়ে তোলার বিষয়টি আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, অতীতে পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার যে প্রচেষ্টা চালানো হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার পরিবেশকে আরও ইতিবাচক করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দায়িত্ব পালনের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

শিক্ষকদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান

বক্তব্যে শিক্ষকদের হারানো অধিকার ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন রাজীব। তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন কারণে শিক্ষকদের মধ্যে শিক্ষার্থীদের ভুল-ত্রুটি সংশোধন ও শাসন করার ক্ষেত্রে এক ধরনের ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল।

তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, শিক্ষার্থীদের ভুলত্রুটি শুধরে দিয়ে তাদের সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব শিক্ষকদের রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ভুল পথে গিয়ে নষ্ট না হয়, সে জন্য প্রয়োজনীয় শাসন ও দিকনির্দেশনার ক্ষেত্রে কোনো আপস করা উচিত নয়।

নিজের ছাত্র রাজনীতির সময়ের অভিজ্ঞতা তুলে ধরে মাশুকুল ইসলাম রাজীব বলেন, সরকারি তোলারাম কলেজের ভিপি থাকাকালীন সময়েও শিক্ষকদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করত। তখন শিক্ষকদের হারানো মর্যাদা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, এমডব্লিউ কলেজের শিক্ষকরা যেন কোনো ধরনের ভয় বা চাপ ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সেটিই প্রত্যাশা। একই সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে নারায়ণগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

কলেজের অধ্যক্ষের উত্থাপিত বিভিন্ন দাবির প্রসঙ্গে রাজীব বলেন, শিক্ষার্থীদের জন্য বাস ও মাইক্রোবাসের ব্যবস্থা এবং অনার্স-মাস্টার্স কোর্স চালুর দাবি যৌক্তিক। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় বর্তমান সরকারের বিভিন্ন শিক্ষার্থীবান্ধব উদ্যোগের কথাও তুলে ধরেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এর মধ্যে স্কুল পর্যায়ে টিফিনের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশের বিষয়ে রাজীব বলেন, পরিবারে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে হবে এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার শিক্ষা দিতে হবে। পাশাপাশি খেলাধুলার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো গেলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং মাদকের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকেও তারা দূরে থাকতে পারবে।

অনুষ্ঠানে কলেজের প্রায় চার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে একটি সমাবেশ আয়োজনের জন্য কলেজ অধ্যক্ষকে আহ্বান জানান তিনি। ওই আয়োজনে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন রাজীব।

এমডব্লিউ কলেজের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, কলেজের অধ্যক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

এমডব্লিউ কলেজের উন্নয়নে বাস-মাইক্রোবাস ও অনার্স-মাস্টার্স চালুর আশ্বাস রাজীবের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ