বি পি নিউজ ২৪

মিজমিজিতে ছাত্রী ও নারীদের টিকাদান কর্মসূচি, প্রধান অতিথি সাখাওয়াত হোসেন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিজমিজিতে ছাত্রী ও নারীদের টিকাদান কর্মসূচি, প্রধান অতিথি সাখাওয়াত হোসেন

মিজমিজিতে ছাত্রী ও নারীদের টিকাদান কর্মসূচি, প্রধান অতিথি সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ছাত্রী ও বিভিন্ন বয়সী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিজমিজি ১০১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার আয়োজিত টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক সাইদুর রহমান।

কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারীদের বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন মুক্তল এবং একই ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলজার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

আয়োজন: ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।

সার্বিক সহযোগিতায়: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিজমিজিতে ছাত্রী ও নারীদের টিকাদান কর্মসূচি, প্রধান অতিথি সাখাওয়াত হোসেন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ