বি পি নিউজ ২৪

ডেঙ্গুরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন নাসিক প্রশাসক শাখাওয়াত

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গুরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন নাসিক প্রশাসক শাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। তিনি শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান।

মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সচেতনতামূলক প্রচারণায় বলা হয়, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষার্থীদের ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং মশার বিস্তার রোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হওয়ার বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

এদিকে একই বিদ্যালয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী নারীদের বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ডেঙ্গুরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন নাসিক প্রশাসক শাখাওয়াত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ