বি পি নিউজ ২৪

মাদক-ডাকাতি-ছিনতাই ঠেকাতে বন্দরে সমন্বিত অভিযানের নির্দেশ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক-ডাকাতি-ছিনতাই ঠেকাতে বন্দরে সমন্বিত অভিযানের নির্দেশ

বন্দর উপজেলায় মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নিয়মিত নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাম্প্রতিক বুলবুল হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনায় আসে। এ সময় এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কিশোর অপরাধ প্রতিরোধের বিষয়েও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। কিশোর-কিশোরীরা যাতে অপরাধী চক্র কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব এবং অনলাইন কার্যক্রমের প্রতি অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শও দেওয়া হয়। বিশেষ করে অনলাইন প্রেমের ফাঁদ ও হানিট্র্যাপের মতো ঘটনায় কিশোর ও তরুণদের জড়িয়ে পড়ার বিষয়টি সভায় উদ্বেগজনক হিসেবে উঠে আসে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উপজেলার গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে স্ট্রিট লাইট এবং সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় অতিরিক্ত স্পিড ব্রেকারের কারণে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, র‌্যাব-১১-এর কালিরবাজার ক্যাম্পের কমান্ডার মো. মুহিত কবির, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজিউর রহমান।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাদক-ডাকাতি-ছিনতাই ঠেকাতে বন্দরে সমন্বিত অভিযানের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ