রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের এডহক কমিটির পরিচিতি সভা, নির্বাচন নিয়ে আলোচনা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রুত নতুন কমিটি গঠন এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উত্তর চাষাঢ়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ের নির্দেশনার বিষয়টি তুলে ধরে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এ লক্ষ্যে এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় পরবর্তী নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে প্রস্তাবটি অনুমোদন করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার পরবর্তীতে সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। এরপর গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।
এ সময় নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা তাদের বিভিন্ন সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নবী হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা. মো. শহিদুর রহমান, প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো. চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন, সোহেল আক্তার সোহান এবং নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সী রীমাসহ অন্যান্যরা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন