প্রিপেইড মিটার বাতিল এবং বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে গণঅনশন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। কর্মসূচি থেকে দ্রুত প্রিপেইড মিটার বন্ধের দাবি জানিয়ে তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
গণঅনশনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জন্টু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশীদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের পর থেকে বিভিন্ন এলাকায় গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষের ওপর জোর করে এ ধরনের মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। দ্রুত প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের দাবি জানান তারা।
তারা আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ তৈরি হয়েছে। সরকার দাবি মেনে না নিলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও সতর্ক করেন বক্তারা।
এদিকে দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। পরে তিনি অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় এমপি আবুল কালাম বলেন, “আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি জাতীয় সংসদে উত্থাপনের চেষ্টা করব। আশা করি, আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে।”

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন