বি পি নিউজ ২৪

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক শামসুল হক আর নেই

নারায়ণগঞ্জের নয়ামাটি ব্যবসায়ী ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক শামসুল হক আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা যায়, শামসুল হক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

তিনি বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক ছাড়াও বিসিক শিল্পনগরীর নির্মাণ কমিটির সাবেক চেয়ারম্যান এবং দেওভোগ একতা সড়ক বাইতুল নূর মসজিদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার অবদান ছিল।

তার মৃত্যুতে ব্যবসায়ী মহল, স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক শামসুল হক আর নেই

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের নয়ামাটি ব্যবসায়ী ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক শামসুল হক আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা যায়, শামসুল হক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

তিনি বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক ছাড়াও বিসিক শিল্পনগরীর নির্মাণ কমিটির সাবেক চেয়ারম্যান এবং দেওভোগ একতা সড়ক বাইতুল নূর মসজিদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার অবদান ছিল।

তার মৃত্যুতে ব্যবসায়ী মহল, স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ