বি পি নিউজ ২৪

১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে টানা তিনদিন যানবাহন চলাচলে বিধিনিষেধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের দিনসহ তার আগে ও পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক রায়হান কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি ও বিশেষ কিছু ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে উল্লেখ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত যানবাহন; ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত দ্রব্য পরিবহনকারী যান; সংবাদপত্র পরিবহনকারী যানবাহন; টিকিট প্রদর্শন সাপেক্ষে আত্মীয়স্বজনকে বিমানবন্দরে আনা-নেওয়ায় ব্যবহৃত যানবাহন; দূরপাল্লা ও স্থানীয় পর্যায়ে যাত্রী পরিবহনকারী যান; প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তাদের নির্বাচনী এজেন্টের জন্য একটি করে যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে)। এছাড়া সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল (ইসি বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল এবং বিটিআরসি ও অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। চিঠিতে আরও বলা হয়, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা, আন্তঃজেলা ও মহানগরে প্রবেশ ও বাহিরের গুরুত্বপূর্ণ সড়কসহ প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলোতে পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে টানা তিনদিন যানবাহন চলাচলে বিধিনিষেধ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ