বি পি নিউজ ২৪

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই এলাকার একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ভবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই এলাকার একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ভবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ