আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর একটি মিলনায়তনে মহানগর জামায়াতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচি সফল করতে মহানগরীর সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
তিনি বলেন, গণমানুষের দাবিকে সামনে রেখে ঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। রাজপথের এ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় লং মার্চকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড এলাকায় সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে গণসংযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি প্রকৌশলী মো. মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন