বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করতে পরিচালিত নারায়ণগঞ্জের সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের জন্য স্থায়ী জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের শায়েস্তা খান রোডে স্কুলটির মিলনায়তনে ‘হিউম্যানিটি ফার্স্ট’ ও ‘সুইড নারায়ণগঞ্জ শাখা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে এমপি আবুল কালাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির একটি স্থায়ী জায়গা অত্যন্ত প্রয়োজন। জমি বরাদ্দের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক বা সরকারি জটিলতা থাকলে তা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি বলেন, স্কুলটির জন্য স্থায়ী জমি বরাদ্দ দেওয়া সংশ্লিষ্ট সবার দাবি। জায়গা বরাদ্দের প্রক্রিয়ায় যেসব প্রশাসনিক বা সরকারি জটিলতা রয়েছে, সেগুলো সমাধানে জেলা প্রশাসনের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নিতে তাঁরা সহযোগিতা করবেন।
সরকারি সম্পত্তিতে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ কলেজের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একসময় সরকারি জমিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একইভাবে সুইড স্কুলের জন্য জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবেন তিনি।
এ সময় এমপি আবুল কালাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলটির জন্য জায়গা বরাদ্দের উদ্যোগ নেওয়া হলে সরকারের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা বাস্তবায়নে তিনি ভূমিকা রাখবেন।
সুইড নারায়ণগঞ্জ শাখার সভাপতি আফরোজা শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মাহবুবুল মনির ও মাহবুবুর রহমান মাসুম।
এ ছাড়া হিউম্যানিটি ফার্স্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনূস আলী এবং নারায়ণগঞ্জ শাখার সভাপতি ফজল মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন