নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭১
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। জেলার সাতটি থানায় পরিচালিত অভিযানের মধ্যে সদর মডেল থানায় ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকসেবী ৯ জন ও মাদক ব্যবসায়ী ১ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় পরিচালিত বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। একইভাবে সোনারগাঁও থানার অভিযানে ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আড়াইহাজার থানায় ৬ জন এবং রূপগঞ্জ থানায় ৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাতটি থানায় পরিচালিত এসব বিশেষ অভিযানে সর্বমোট ৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন